1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কেরানিগঞ্জে মা-মেয়ে হত্যাকান্ডের রহস্যের উন্মোচন!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদ দাতাঃ

কেরানীগঞ্জে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো ভয়ংকর ও চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ বলছে, পুরো হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম জানান, নিহত রোকেয়ার মেয়ের গৃহশিক্ষিকা মীমের সঙ্গে রোকেয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে পাশাপাশি বাসা হওয়ার সুবাদে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে মীম তিনটি এনজিও থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেয়, যার গ্যারান্টার ছিলেন রোকেয়া। পরে ঋণের টাকা পরিশোধে চাপ দিলে দ্বন্দ্ব তৈরি হয়। এখান থেকেই শুরু হয় ভয়ংকর পরিকল্পনা।

দৈনিক কালবেলার প্রতিবেদনে পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে গৃহশিক্ষিকা মীম ও তার ছোট বোন নুর জাহান মিলে রোকেয়ার মেয়ে ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মীম ফোন করে রোকেয়াকে জানায়, তার মেয়ে অসুস্থ। মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে রোকেয়াকে ডেকে আনা হয় শিক্ষিকার বাসায়। সেখানে প্রবেশের পর দুই বোন মিলে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে রোকেয়াকেও হত্যা করা হয়।

হত্যার পর রোকেয়ার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। চাঞ্চল্যকর তথ্য হলো, সেই খাটের ওপরেই রাত কাটায় গৃহশিক্ষিকা মীম।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফাতেমা শিক্ষিকার বাসায় ঢুকছে। পরে ফাতেমার পোশাক পরে বাসা থেকে বের হয় আরেকজন, যাতে মনে হয় ফাতেমাই বের হয়েছে। বাস্তবে ওই ব্যক্তি ছিল মীমের ছোট বোন নুর জাহান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহশিক্ষিকা মীম ও তার বোন নুর জাহান হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

একটি ঋণ, ভাঙা বিশ্বাস আর পরিকল্পিত নিষ্ঠুরতা—সব মিলিয়ে এই হত্যাকাণ্ড সমাজকে নতুন করে নাড়া দিয়ে বুঝিয়ে দিলো কাউকে সহায়তা করার আগে ভেবে চিন্তে করা উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট