
কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশের কাঁচা কঞ্চির সাথে ব্রাজিলের পতাকা বেঁধে টাঙানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে ওই কাঁচা কঞ্চির স্পর্শ লাগে।
সে সময় বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।