1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

সময় এখন ডেস্ক:

আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে; ওরা কীভাবে থাকবে আমাকে ছাড়া! সেজন্য আরও কিছুদিন বাঁচার ইচ্ছে…সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠিক এভাবেই নিজের ভেতরের চরম অসহায়ত্ব আর সন্তানদের জন্য বেঁচে থাকার আকুল আকুতির কথা প্রকাশ করেছেন কুষ্টিয়ার থানা পাড়ার বাসিন্দা হামিদা আক্তার। দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থতায় ভুগতে থাকা এই মায়ের এমন আবেগঘন পোস্ট এখন কুষ্টিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের চোখেই অশ্রু এনে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া শহরের থানা পাড়ার মেয়ে হামিদা আক্তার দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। একসময় কর্মচঞ্চল ও হাসিখুশিতে থাকা এই মানুষটি এখন রোগশয্যায় দিন কাটাচ্ছেন। নিজের শারীরিক কষ্টের চেয়েও তাকে সবচেয়ে বেশি কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তার দুই কন্যাসন্তানের ভবিষ্যৎ চিন্তা। তার বড় মেয়ে বর্ষা আর ছোট মেয়ে রোজা—এই দুই অবুঝ সন্তানকে নিয়েই ছিল হামিদা আক্তারের যত স্বপ্ন। কিন্তু হঠাৎ জেঁকে বসা অসুস্থতা সেই স্বপ্নে যেন এক অনিশ্চয়তার পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে হামিদা আক্তার তার দীর্ঘদিনের কর্মস্থল ‘মৌবন’ ও ‘হান্ডি খানা’র সহকর্মী, কর্তৃপক্ষ, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের অজান্তে করা সব ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, “আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে, কারও ক্ষমতা নেই ক্ষমা করার। মা, তোমাকে কখনও বলতে পারিনি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবে।”

মৃত্যুর ভয়কে জয় করলেও, দুই অবুঝ মেয়ে বর্ষা আর রোজার মুখের দিকে তাকিয়ে আরও কিছুদিন বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই মা। তিনি সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত করে লিখেছেন, “মালিক, আমার ছোট অবুঝ মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে নেক হায়াত দান করো আল্লাহ্। আমার সমস্ত রোগ থেকে আরোগ্য দান করো, আমাকে আগের মতো পরিপূর্ণ সুস্থ করে দাও।”

এদিকে হামিদা আক্তারের এই আকুতি নাড়া দিয়েছে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মনে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করছেন। মা ছাড়া দুই অবুঝ সন্তান বর্ষা আর রোজার পৃথিবী যে কতটা অন্ধকার, তা ভেবে প্রত্যেকেই মহান আল্লাহর কাছে হামিদা আক্তারের রোগমুক্তির ফরিয়াদ জানাচ্ছেন।

কুষ্টিয়াবাসী ও সচেতন মহলের প্রত্যাশা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন হামিদা আক্তারের এই পবিত্র আকুতি কবুল করেন। তিনি যেন সমস্ত রোগব্যাধি থেকে মুক্ত হয়ে, পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে আবারও তার দুই মেয়ে বর্ষা ও রোজার ছায়া হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। অবুঝ দুই সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য হলেও হামিদা আক্তারের সুস্থ হয়ে ফেরা আজ বড্ড প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট