1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসায় প্রবাসীর স্ত্রী কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যুৎ বিছিন্ন অতঃপর রাতের সর্বস্ব চুরি! কুষ্টিয়া শহরের উপকণ্ঠে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো ‘এসকে গার্ডেন’ কুষ্টিয়ায় কুরআন অবমাননায় বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে ভন্ডপীর নিহত এবং আস্তানা ভাংচুর ভেড়ামারায় ব্যাস্ত সড়কে খড় শুকানোতে জণভোগান্তি চরমে চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় কুষ্টিয়া পৌরসভাকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার: মেয়র পদে আলোচনায় মোঃফুহাদ রেজা ফাহিম। কুষ্টিয়া পৌর ০২ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সোহেল পারভেজ । কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগে মামলা! কুষ্টিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়!

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ

এসএম পান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি : এস এম পান্না
কুষ্টিয়া, ৩০ ডিসেম্বর:

আজ (৩০ ডিসেম্বর, মঙ্গলবার) কুষ্টিয়া সদর মডেল মসজিদে অঙ্গীকার বাংলাদেশের অর্থায়নে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পয়ামে ইনসানিয়াত কুষ্টিয়া জেলা শাখার প্রচার সমন্বয়ক ও সাংবাদিক মোঃ ইব্রাহীম খলীল। এতে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মুশাররফ হুসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি তানভির সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সিরাজুল হক, ড. মাওলানা মিজানুর রহমান খান, কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার জনাব আরিফুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান ও আলাউদ্দিন আহমদ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পয়ামে ইনসানিয়াতের আমির বলেন, “মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধের আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দাওয়াহ, শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।”

স্থানীয় জনগণ পয়ামে ইনসানিয়াতের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট