1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কুষ্টিয়া ৪ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬০০ বার পড়া হয়েছে

কুমারখালী( কুষ্টিয়া)  সংবাদদাতা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী আফজাল হোসেন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছ কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন।
আজ রবিবার (৫ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আর এই ঘোষণার মধ্য দিয়েই ধারনা করা হচ্ছে কুষ্টিয়া-৪ ( খোকসা-কুমারখালী) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই জমে উঠবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আফজাল হোসেন সমর্থকরা বলছেন, নির্বাচনের ফলাফল সম্পর্কে আমরা শতভাগ আশাবাদী। যদি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জামায়াতের এমপি প্রার্থী আফজাল হোসের বিপুল ভোটে বিজয়ী হবেন। আফজাল হোসেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর।

অপরদিকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সমর্থকরা বলছেন কুষ্টিয়া বিএপির ঘাটি। এই আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিপুল ভোটে নির্বাচিত হবেন।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী কুষ্টিয়া-৪ আসন থেকে পূর্বেও সাংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তিনি কুষ্টিয়া জেলা বিএপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে এই আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী কুষ্টিয়া জেলা বিএপির যুগ্ম আহবায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনছাড় পরামানিকের মনোনয়ন অবৈধ ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট