1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কুষ্টিয়ায় চাঁদাবাজির অভিযোগে ওসি প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ীর নিরাপত্তা চেয়ে আবেদন করার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে অবশেষে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে খোকসা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত খোকসা উপজেলার এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী ওসি’র বিরুদ্ধে এক লাখ টাকা অথবা একটি ল্যাপটপ দাবির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। অভিযোগটির প্রেক্ষিতে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

লিখিত আবেদনে জানানো হয়, শিমুলিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসি’র মেয়ের জন্য একটি ল্যাপটপ সংগ্রহ করে দিতে চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় প্রশাসন। কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন পূর্বে জানিয়েছিলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সূত্র জানায়, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত চলাকালীন সময়েই ওসি মোতালেব হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট