1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চুয়াডাঙ্গাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২৭ শে ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ায় এ ভূমিকম্প অনুভূত হয়।

সাতক্ষীরার বাসায় অবস্থান করা চুয়াডাঙ্গার এক ভাই জানান কয়েক সেকেন্ডের শক্ত কম্পন অনুভূত হয়, মুহূর্তের জন্য চারপাশ স্থির হয়ে যায়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অ্যালার্ট মেসেজের স্ক্রিন সট শেয়ার করেছেন। এ সময় আতঙ্কে সাতক্ষীরা বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন।

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন কুড়ুলগাছি এলাকার গৃহবধূ সাথী বলেন, দুপুরে নিজের রুমে শুয়ে ছিলাম। হঠাৎ খাট নড়ে ওঠে। ভয় পেয়ে বাইরে বের হয়ে জেনেছি ভূমিকম্প হয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা, কম্পন অনুভূত হয়েছে সাতক্ষীরা, চুয়াডাঙ্গাসহ অন্যান্য জেলায়। তবে এখনো পর্যন্ত তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট