1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

শিক্ষার আলো, দক্ষতা, মূল্যবোধ, নীতিশাস্ত্র এবং নৈতিক গুণাবলী অর্জনে কুষ্টিয়া এডুকেয়ার স্কুল এন্ড কলেজ

এসএম পান্না
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

 

 

সময় এখন ডেক্স:

বর্তমানে সময়ের সাথে শিক্ষার আলো, দক্ষতা, মূল্যবোধ, নীতিশাস্ত্র এবং নৈতিক গুণাবলী অর্জনে

কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় গড়ে ওঠা এডুকেয়ার স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর অল্প সময়েই অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।

 

প্লে গ্রুপ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানকারী প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাই। শিক্ষার্থীদের জন্য রয়েছে এসি ক্লাসরুম, মাল্টিমিডিয়া সমৃদ্ধ স্মার্ট ক্লাস, উন্নত পরিবহনব্যবস্থা এবং নিরাপদ আবাসিক সুবিধা। প্রতিষ্ঠানজুড়ে রয়েছে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান, যাতে শিক্ষার্থীরা সময়োপযোগী দক্ষতায় সমৃদ্ধ হতে পারে।

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, “এডুকেয়ার কুষ্টিয়াবাসীর প্রতিষ্ঠান। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতায় এ প্রতিষ্ঠান ভবিষ্যতে শিক্ষার রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ।”

শিক্ষাবিদরা মনে করেন, আধুনিক যুগে ন্যায়নিষ্ঠ, মানবিক ও সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রযুক্তিভিত্তিক শিক্ষা অপরিহার্য। তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত করার সুযোগ দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ক্যাপ্টেন এম নুরুল ইসলাম বলেন, “এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ আধুনিক, ডিজিটাল এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে কাজ করছে।”

উন্নত সুযোগ-সুবিধা, প্রযুক্তিনির্ভর পাঠদান ও সুশৃঙ্খল পরিবেশের কারণে দিনদিন অভিভাবকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। কুষ্টিয়ায় মানসম্মত শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট