1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের হাতে নিষিদ্ধ পলিথিনসহ আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

 

সময় এখন ডেস্ক ঃ কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের হাতে অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ একজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
আমাদের থানার এসআই(নিঃ) মোঃ রইচ উদ্দিন এর নেতৃত্বে মোবাইল ডিউটি করাকালে অদ্য ০৭/০৫/২০২৬ খ্রিঃ কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানাধীন বারদাগ ভেলকিরপুল নামক স্থানে কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কে মোবাইল ডিউটি করছিলো।

এসময় পাবনা হতে কুষ্টিয়াগামী একটি সিএনজি দ্রুত বেগে যাচ্ছিল। তাকে থামানোর জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পিছু ধাওয়া করে সিএনজিটিকে আটক করে তল্লালি কালে ২০ বস্তার (৪০০(চার শত) কেজি) নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়।

সেসময় সিএনজিতে যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫), পিতা-স্বপন কুন্ডু, সাং-হরিনারায়নপুর, থানা- ইবি, জেলা-কুষ্টিয়াকে উক্ত পলিথিন সহ আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করলে তাকে ভ্রাম্যমান আদালতে বিচারক ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপস্থিত সাক্ষি ও অভিযুক্ত সঞ্জয় কুন্ডু (৪৫) কে জিজ্ঞাসাবাদ করেন। পলিথিনের বহনকারী মালিক উপস্তিত সাক্ষিদের সামনে আপরাধ স্বীকার করলে তাকে ভ্রাম্যমান আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ক মোতাবেক অভিযুক্ত সঞ্জয় কুন্ডু (৪৫)কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং নিষিদ্ধ পলিথিন ধ্বংস করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট