1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

পুলিশকে জনবান্ধব ও অপরাধমুক্ত চুয়াডাঙ্গা গড়ার গড়ার প্রত্যয় পুলিশ সুপারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

জনবান্ধব পুলিশিং ও অপরাধমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয়: সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ মিনারুল ইসলামঃ

চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে চুয়াডাঙ্গা সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২:০০ ঘটিকায় তিনি থানা চত্বরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন দাপ্তরিক শাখা, মালখানা, হাজতখানা এবং ফোর্সের ব্যারাক ঘুরে দেখেন। পরবর্তীতে থানার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশকে প্রকৃত অর্থেই “জনগণের সেবক” হতে হবে।

তিনি পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করা এবং দ্রুততম সময়ে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ সুপার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন:

টহল জোরদার: অপরাধপ্রবণ সড়কগুলোতে নিয়মিত পুলিশি টহল এবং হোন্ডা মোবাইলের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা।

বিট পুলিশিং: তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা।

তথ্য হালনাগাদ: বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংগ্রহ ও ডেটাবেজ হালনাগাদ করা।

সামাজিক অপরাধ দমন: বাল্যবিবাহ, ইভটিজিং এবং চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ।

ওয়ারেন্ট তামিল: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনা।

পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধার বিষয়ে বিশেষ নজর দিয়ে মোহাম্মদ মনিরুল ইসলাম নির্দেশ দেন যে, থানার মেসে খাবারের মান অবশ্যই উন্নত ও স্বাস্থ্যসম্মত হতে হবে।

এছাড়া ফোর্সের ব্যারাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সদস্যদের জরুরি প্রয়োজনে ও চাহিদার ভিত্তিতে ছুটি মঞ্জুর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন:
মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)। মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), চুয়াডাঙ্গা সদর থানা।

এছাড়া সদর থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কার্যক্রমের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ চ্যলেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট