1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

ভেড়ামারায় ব্যাস্ত সড়কে খড় শুকানোতে জণভোগান্তি চরমে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সড়কের উপর যত্রযত্র ভাবে খড় শুকানো হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। তারপরও বন্ধ হচ্ছে না খড়শুকানো। প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে (বাহাদুরপুর বাজার থেকে মসলেমপুর গ্রাম হয়ে পরানখালী বাজার পর্যন্ত) এভাবে খড় শুকানো হচ্ছে। মানুষ চলাচলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় কিছু মানুষের অসচেতনতার কারণে সড়কের উপর উলো খড় (ধানের খড়) শুকানোর প্রবণতা দিন দিন বাড়ছে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা গেছে, অনেকেই সড়কের একপাশে নয়, বরং মাঝখান পর্যন্ত খড় বিছিয়ে রাখছেন। এতে রাস্তা ভিজা ও অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য এই পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কিছুদিনে এই সড়কে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাও ঘটেছে, যার ফলে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিদিন এই রাস্তায় শত শত মানুষ চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষের দুর্ভোগের শেষ নেই।

এ বিষয়ে সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি। সড়কের উপর এভাবে খড় শুকানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের সতর্ক করা এখন সময়ের দাবি।
এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট