1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

পাবনার সেই দাদী- নাতনী হত্যার ঘাতক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

 

ঈশ্বরদী প্রতিবেদক ঃ

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় মাদ্রাসা ছাত্রী জামিলা আক্তার সেতু (১৫) ও তার দাদি সুফিয়া বেগম (৬৫) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। ঘাতক শরিফুল ইসলাম (৩০) পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

ঘাতক শরিফুল সম্পর্কে জামিলার চাচা এবং দাদি সুফিয়া বেগমের আপন ভাগ্নে। জামিলার ওপর আগে থেকেই তার কু-দৃষ্টি ছিল। ঘটনার রাতে শরিফুল ওই বাড়িতে প্রবেশ করলে দাদি তাকে বেরিয়ে যেতে বলেন।

​এতে ক্ষিপ্ত হয়ে শরিফুল কাঠের বাটাম দিয়ে দাদির মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এরপর সে জামিলাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে জামিলা বাধা দেয়। শরিফুল তাকে বাঁশের খুঁটি ও হাতুড়ি দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরে বাড়ির বাইরে নিয়ে তাকে ধর্ষণ করে এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় শরিফুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যানুযায়ী হত্যায় ব্যবহৃত হাতুড়ি, বাঁশের খুঁটি ও কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-০১, তারিখ: ০১/০৩/২০২৬)।

​এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​হে আল্লাহ, আপনি এই নিরপরাধ দাদি ও নাতনিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং এই পৈশাচিক অপরাধীর কঠিন বিচার নিশ্চিত করুন।

“দাদি ও নাতনিকে এমন পৈশাচিক কায়দায় হত্যার জন্য এই ঘাতকের কী সাজা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট