1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত।

সময় এখন ডেক্স:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

 

 

 

সময় এখন ডেক্স:

১৬ ডিসেম্বর ২০২৫

কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

নিহত মোজহারুল ইসলামের রংপুর জেলায় ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকায় কছিমদ্দিনের ছেলে। নিহতরা পাবনা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত পরিদর্শক মোজাহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট