1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

এস এম পান্না :

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় কমিটির নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শনিবার (২ মে ২০২৬ ইং) সকাল সাড়ে ১১ টায় সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আন্তর্জাতিক প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কাজল মাজ মাদার, আন্তর্জাতিক প্রেস ক্লাব খুলনা বিভাগীয় সভাপতি মোঃ মোশাররফ হাওলাদার এবং জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলার সাবেক সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুষ্টিয়া জেলা শাখার ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পারভেজ মাজ মাদার কে (দৈনিক মুক্ত খবর) সভাপতি এবং মোঃ সোহেল খন্দকারকে (এস,, কে, টিভি) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কবির আহমেদ, মাহবুবুর রহমান সবুর মোল্লা, সাগর আলম চঞ্চল ও এস,এম, মাহমুদুল হক বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসরাফ ইকবাল পিন্টু ও খালিদ বিন শওকত, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নাজমুল হক লাভলু ও ওহিদুল ইসলাম নেন্টু মনোনীত হয়েছেন। এছাড়াও কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে অভিজ্ঞ সাংবাদিকদের স্থান দেওয়া হয়েছে।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় হবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে সাহসী ভূমিকা পালন করবেন।
আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রতিনিধি সবুর মোল্লা, খোকশা উপজেলা প্রতিনিধি চঞ্চল ও লাভলু, কুমারখালীরর কনক ও নাজিম ভেড়ামারার সাইফুল মিরপুরের খালিদ বিন সৈকত কুষ্টিয়া সদর আশরাফ আলী ও মহিলা সম্পাদিকা নিলুফার জেসমিন ।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট