1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসায় প্রবাসীর স্ত্রী কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যুৎ বিছিন্ন অতঃপর রাতের সর্বস্ব চুরি! কুষ্টিয়া শহরের উপকণ্ঠে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো ‘এসকে গার্ডেন’ কুষ্টিয়ায় কুরআন অবমাননায় বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে ভন্ডপীর নিহত এবং আস্তানা ভাংচুর ভেড়ামারায় ব্যাস্ত সড়কে খড় শুকানোতে জণভোগান্তি চরমে চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় কুষ্টিয়া পৌরসভাকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার: মেয়র পদে আলোচনায় মোঃফুহাদ রেজা ফাহিম। কুষ্টিয়া পৌর ০২ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সোহেল পারভেজ । কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগে মামলা! কুষ্টিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়!

গণভোটে হ্যাঁ-না প্রচারনায় অংশ নেবেন না সরকারী কর্মকর্তারা ঃ জনপ্রশাসন সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

আবু রায়হান (রাজশাহী) ঃ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাবেন না।

মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব এহছানুল হক বলেন, আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। তবে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো নির্দিষ্ট ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হবে না।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট