1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসায় প্রবাসীর স্ত্রী কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যুৎ বিছিন্ন অতঃপর রাতের সর্বস্ব চুরি! কুষ্টিয়া শহরের উপকণ্ঠে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো ‘এসকে গার্ডেন’ কুষ্টিয়ায় কুরআন অবমাননায় বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে ভন্ডপীর নিহত এবং আস্তানা ভাংচুর ভেড়ামারায় ব্যাস্ত সড়কে খড় শুকানোতে জণভোগান্তি চরমে চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় কুষ্টিয়া পৌরসভাকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার: মেয়র পদে আলোচনায় মোঃফুহাদ রেজা ফাহিম। কুষ্টিয়া পৌর ০২ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সোহেল পারভেজ । কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগে মামলা! কুষ্টিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়!

কুষ্টিয়ায় একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা! আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)।

তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত ওমর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মিজানুর রহমানের ছেলে কাউসার হোসেন (২২) তার ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সোহেল রানার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে হাতে নাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত সোহেল রানাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট