1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রিঃ আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা

মিনারুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬১১ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ মিনারুল ইসলাম

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

বুধবার (৩১ শে ডিসেম্বর) সকাল ০৬:০০ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

সকালের শুরু থেকেই চুয়াডাঙ্গার আকাশ ছিল কুয়াশা ও মেঘে আচ্ছন্ন। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি সকাল বেলায়। এর সঙ্গে উত্তরের দিক থেকে বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। ফলে শহর ও গ্রাম—উভয় এলাকাতেই জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ। চুয়াডাঙ্গার বিভিন্ন বস্তি ও গ্রামের খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন অনেকে।

পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট বেড়েছে। অন্যদিকে শীত বাড়ায় গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় লক্ষ করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে মানুষজন জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা বেশি ভুগছেন।

শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণও বাড়ছে, যা শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এর প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন,বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ।

তিনি আরও বলেন, উত্তরের এই শীতল বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট