1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন কেনাকাটায় নতুন ভরসা ‘Shop Next’: নিশ্চিন্তে কিনুন আপনার পছন্দের পণ্য কুষ্টিয়ায় ব্রাজিল সর্থকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু! যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী কুষ্টিয়া কুটিপাড়া ঈদগা মাঠে ঈদের নামাজ। কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ‘সময় এখন’ এর প্রকাশক মোঃ রফিক বিশ্বাস কুমারখালিতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা! আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই আমার অবুঝ মেয়েদের নিয়ে কুষ্টিয়ায় অসুস্থ মায়ের বুকফাটা আকুতি কুষ্টিয়ায় দুই মাদক কারবারি আটক অতঃপর ভ্রাম্যমান আদালতে সাজা! প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি  অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন কুষ্টিয়ায় মাদক কারবারিকে ছাড়াতে এসে বিপাকে নেতারা!

কুষ্টিয়া রংমহল ও তেতুলবাড়িয়া সীমান্তবর্তী এলাকার জানমাল রক্ষার্থে ৪৭ বিজিবি আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

S M Panna.
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

এস এম পান্না কুষ্টিয়া:

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক সীমান্ত নিরাপত্তা জোরদার ও স্থানীয় জনগণকে সচেতন করতে তেতুলবাড়ী ও রংমহল সীমান্ত এলাকায় পৃথক দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে তেতুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫০০ থেকে ১৫৪০ পর্যন্ত এবং রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ১৬০০ থেকে ১৬৪০ পর্যন্ত অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। দুইটি সভাতেই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৪৫০–৪৬০ জন স্থানীয় নাগরিক অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাগুলো উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সভায় অধিনায়ক বলেন, বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এসআইআর (SIR: Special Intensive Revision) কার্যক্রম চলমান থাকায় বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ-ইন করার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষায় আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণের সতর্ক ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অধিনায়ক স্থানীয় জনগণকে পুশ-ইন রোধে সতর্ক থাকতে, সীমান্ত গেইট পাহারা দিতে, সীমান্তের ওপারের আত্মীয়দের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো এবং যেকোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান।

তিনি বলেন, “সীমান্ত আইন মেনে চলা এবং যেকোন সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব।” অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক, অস্ত্র ও গরু চোরাচালান দেশের সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ক্ষতির কারণ—বলে সতর্ক করেন তিনি।স্থানীয়দের উদ্দেশে তিনি আরও বলেন, শূন্য লাইন অতিক্রম না করাসন্ধ্যার পর সীমান্ত এলাকায় অবস্থান এড়িয়ে চলা চোরাকারবারী ও পাচারকারীদের সামাজিকভাবে প্রতিহত করা মাদককে সামাজিকভাবে বর্জন করা সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকা গবাদিপশু শূন্য লাইনে না নেওয়া ভারতীয় জমি লিজ বা চাষ না করা অকারণে সীমান্ত এলাকায় গমন না করা অধিনায়ক ভবিষ্যতেও বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সভায় উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে পুশ-ইনসহ সকল প্রকার সীমান্ত অপরাধ রোধে বিজিবির সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র পক্ষ থেকে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট