1. live@www.somoyekhon.online : সময় এখন : সময় এখন
  2. info@www.somoyekhon.online : সময় এখন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

দামুড়হুদা দর্শনাই জামায়েত ইসলামীর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত। 

মিনারুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ মিনারুল ইসলাম

আজ ০৮ ই ফ্রেব্রুয়ারী ২০২৬ ইং রবিবার বিকাল ০৫:০০ টার সময় চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শাখার উদ্দ্যেগে বাংলাদেশ জামায়েত ইসলামী ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ চুুয়াডাঙ্গা –২ ( দামুড়হুদা – দর্শনা জীবনগর ) আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়ী পাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমীন ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমীন বলেন, অতীতে চাকরির নামে যে টাকা লেনদেন ও দুর্নীতি হয়েছে, তার অবসানই হবে বাংলাদেশ জামায়েত ইসলামী সরকারের প্রথম কাজ। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় এলে দেশব্যাপী দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান চালানো হবে, আর এই অভিযান সকল দলের ভেতর থেকেই শুরু করা হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের জন্য প্রয়োজনীয় খরচ এমপির তহবিল থেকে বহনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী তরুণ-তরুণী পিছিয়ে না পড়ে। তিনি শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

জনসভায় বাংলাদেশ জামায়েত ইসলামী ও ১১ দলীয় জোটের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ী পাল্লা প্রতীকে ভোট দিয়ে মোঃ রুহুল আমীনকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট