দৌলতপুর প্রতিনিধিঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে সজীব আলী (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, দুইদিন আগে প্রতিপক্ষ চাচাতো ভাই আশিক বাকবিতন্ডার একপর্যায়ে সজিবের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিল। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে জানালে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।
অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে সজীব ও তার চাচাতো ভাই আশিকের মধ্যে বিবাদ চলছিল।
মাত্র দুইদিন আগে আশিক দাঁত দিয়ে সজীবের কান ছিঁড়ে নেয়।
মৃত্যুর দুইদিন আগে সজীব স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছিলেন যে, আশিক তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
আজ সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সজীবের মরদেহ উদ্ধার করে পুলিশ। সজীব ওই এলাকার মৃত খবির উদ্দিন শেখের ছেলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।