আগামী কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে, কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ এবং মাদকমুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মেয়র পদে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তিনি বর্তমানে পরিচালক, দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, সভাপতি বড় বাজার ব্যবসায়ী সমিতি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা ছাএদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃফুহাদ রেজা ফাহিম
কুষ্টিয়া জেলা জুড়ে ত্যাগের রাজনীতি ও জনসেবা
তৃণমূলের নেতাকর্মীদের মতে, ফুয়াদ রেজা ফাইম দলের দুঃসময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং প্রায় বেশ কয়েকটি টি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। বিশেষ করে ৫ই আগস্টের পটপরিবর্তনের পর কুষ্টিয়া পৌরসভাকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে তার সাহসী ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
উন্নয়নের ৫ দফা পরিকল্পনা
পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাওয়া এই জনদরদী নেতা ইতোমধ্যে তার কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।
তার প্রধান লক্ষ্যসমূহ হলো:
অবকাঠামো উন্নয়ন: সড়ক, ফুটপাত ও আধুনিক আলোকসজ্জার মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
মাদকমুক্ত সমাজ: শিশু ও কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাদক নির্মূলে আপসহীন অবস্থান।
নাগরিক সুবিধা: উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ।
পরিচ্ছন্ন নগরী: পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলা।
অর্থনৈতিক সমৃদ্ধি: ব্যবসা-বান্ধব পরিবেশ ও স্থানীয় অর্থনীতির গতি বৃদ্ধি।
জনগণের সমর্থন ও প্রত্যাশা
কুষ্টিয়া পৌর সভার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, ফুয়াদ রেজা ফাইম বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে একজন সৎ ও সাহসী অভিভাবক হিসেবে দেখতে চায়।
মেয়র পদপ্রার্থী ফুয়াদ রেজা ফাইম বলেন, > "আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জনগণের সেবক হতে চাই। কুষ্টিয়াকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমাদের লক্ষ্য—সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সমৃদ্ধ কুষ্টিয়া।"
সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা বর্তমানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সুদৃষ্টি ও সাধারণ মানুষের ভালোবাসায় প্রচারণায় এগিয়ে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, ব্যক্তি জীবনে তিনি উদার মনের মানুষ। রাজনীতি মূলত জনকল্যাণমূলক কর্মকাণ্ড, নৈতিক নেতৃত্ব এবং ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ হওয়া উচিত—এমন মতও ব্যক্ত করেছেন তিনি।
তিনি একজন শিক্ষিত, জ্ঞানী এবং প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া পৌরবাসীর জন্য
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।
কুষ্টিয়া আমলাপাড়া
১ নং তারা পদ মজুমদার লেন এর
মোঃ ফরহাদ আলী রেজা ও
মাতা: লাইলা পারভীনের
একমাত্র পুত্র সন্তান
ফুয়াদ রেজা ফাইম।