আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ০২ নং ওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থনে কুষ্টিয়া থানা পাড়া পলান বক্স রোডের স্থায়ী বাসিন্দা মোঃ ইসরাইল হোসেনের জ্যেষ্ঠ পুত্র বিচক্ষণ সমাজসেবক ও তরুণ সাংবাদিক নেতা মোঃ সোহেল পারভেজ।
ইতোমধ্যে তিনি, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় একজন জনপ্রিয় ও পরিচিত তরুণ নেতৃত্ব হিসেবে আলোচনায় এসেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বকে এগিয়ে আনার প্রত্যাশা থেকে এবারের স্থানীয় নির্বাচনে তরুণ প্রার্থীদের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন ভোটাররা।
তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন,,
তবে সৎ যোগ্য, স্বচ্ছ বিশিষ্ট সাংবাদিক নেতা এ সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জল নক্ষত্র।
০২ নং ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সোহেল পারভেজ কে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন ০২ নং ওয়াডের
সকল পেশাজীবী মানুষেরা।
এজন্য সক্রিয় প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ''দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ০২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।