সোহেল রানা ঃ
কুষ্টিয়ার কুমারখালীর সরকারী ডিগ্রী কলেজের পাশে একজন বৃদ্ধ লোক পুকুরে পড়ে যায়।
ঘটনাটি ঘটে গত বছরের ১১ ডিসেম্বর রবিবার রাতে।
উক্ত সংবাদের ভিত্তিতে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি চৌকস টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্দার কার্যাক্রম চালায় কিন্তু পানি প্রচণ্ড ঠান্ড ও রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম করতে স্থগিত রাখা হয় এবং পরের দিন সকালে আবারো নিখোঁজের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে উদ্ধার করতে সক্ষম হয়।
এ উদ্ধার কাজে টানআউটে থাকা সকল ফায়ারফাইটার অংশগ্রহন করলেও তার মধ্যে ফায়ারফাইটার মোঃ রাকিবুল মিয়া (পিএন-৫০৪২০৮) তার ভূমিকা ছিলো অত্যান্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
তার অত্যান্ত সাহসিকতার সহিত বীরত্বপূর্ণ মনোভাব নিয়ে জীবনের মায়া ত্যাগ করে ডুবুরী টিম ছাড়াই ঠান্ডা পানিতে ডুবিয়ে আনুমানিক এক ঘন্টা সময় পানির নিচে থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। তার সাহসীকতার জন্য কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার প্রসংসা পত্র দিয়েছেন এবং উল্লেখ করেন- ফায়ার ফাইটার রাকিবুল মিয়া, সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের ভাবমূর্তি উজ্জল করেন। আমার মতে তিনি রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য বলে মনে করেন এবং তার সার্বিক মঙ্গল কামনা করেছেন।
এবিষয়ে ফায়ার ফাইটার রাকিবুল মিয়া বলেন, আমরা সব সময় রিস্কের কাজ করে থাকি। দায়িত্ব ও কর্তব্য পালনে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।
কখনো বিপদে দায়িত্ব পালনে পিছপা হই না।